পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়া শহরের ইয়াকুবিয়ার মোড়ের ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে পচা চাল ব্যবহার এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৮ জুন) দুপুরে দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই ঝটিকা অভিযান চালানো হয়। পরিদর্শনকালে দেখা যায়, রেস্টুরেন্টটির কিচেন ও স্টোর রুমে ইঁদুর এবং চিকার অবাধ বিচরণ রয়েছে। এমনকি খাদ্য সরবরাহের বিভিন্ন সরঞ্জামে এসব প্রাণীর মলমূত্রও পাওয়া যায়।
এ ছাড়া ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সাথে টক দই এবং মসলা জাতীয় খাবার খোলা অবস্থায় একসাথে সংরক্ষিত ছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযানে সবচাইতে ভয়াবহ অনিয়ম ধরা পড়ে কাচ্চি তৈরিতে, সেখানে দেখা যায় নষ্ট এবং ক্ষতিকর ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল দিয়ে গ্রাহকদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছিল।

এই সকল গুরুতর অনিয়ম ও অপরাধ স্বীকার করায় ‘কাচ্চি ডাইন’ কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। একই সাথে নষ্ট চাল ও অস্বাস্থ্যকর উপকরণগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে র্যাব-১২ এবং জেলা পুলিশের দুটি চৌকস দল।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, জনস্বাস্থ্য রক্ষায় রেস্টুরেন্টগুলোর খাবারের মান ও পরিবেশ নিয়ন্ত্রণে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরের ৮১ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক

