শেরপুরের ৮১ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ার শেরপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় উপজেলার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) দিনব্যাপী এসব প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট”-এর আওতায় এই কর্মসূচি পালন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে শেরপুর উপজেলার মাধ্যমিক স্তরের ৮১টি স্কুল ও মাদ্রাসার প্রত্যেকটিকে চারা ক্রয়, রোপণ এবং পরবর্তী রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পৃথক এসব অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে চারা রোপণ নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

