শেরপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবাসহ লিটন সরকার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের ধুনট মোড় এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন সরকার শেরপুর পৌর শহরের সরদারপাড়া এলাকার মৃত মহিনী সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধুনট মোড় এলাকায় অভিযান চালান। এ সময় লিটন সরকারকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় লিটন সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

