অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না: প্রতিমন্ত্রী

আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে যাবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ তৈরি করতে চায় সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন পড়াশোনা শেষ করতে না পারে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
শিক্ষার পাশাপাশি চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকা উচিত নয়। এ জন্য সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও প্রয়োজনীয় কার্ড দেওয়া হবে। এসব সুবিধা বিতরণে দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
সার বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অমিত বলেন, সার ডিলারদের রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাস বিবেচনায় নেওয়া হবে না; তাঁদের কাজের ধরন ও কার্যক্রমই হবে মূল্যায়নের ভিত্তি। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁর ডিলারশিপ বাতিল করা হবে।
সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনপ্রতিনিধিদের যেমন জনগণের কাছে জবাবদিহি করতে হয়, সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। দেশে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: আসাদুদ্দিন ওয়েইসি

বৃদ্ধ বাবা-মার নিরাপত্তায় সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করা হয়েছে: আইনমন্ত্রী

বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোরে জুলাইযোদ্ধাকে ছুরিকাঘাত

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ গ্রেফতার

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

