চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)।
শনিবার (০৮ মার্চ) ভোর রাতে উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শরিফুলের ভাই মোস্তফা বলেন, আমার ভাই (শরিফুল) চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ছেলে রমিমের সঙ্গে কথা কাটাকাটি চলছিল তার। গত ১৫ দিন আগে তারা আলাদা হয়ে যায়। শরিফুল তার ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। আজ ভোরে সেহেরির সময় রমিম তার বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শরিফুলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

