২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

বিনিয়োগনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তুলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন, সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই অর্থনীতির রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু ভোগনির্ভর অর্থনীতির ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে চায় সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা ও সম্প্রসারণে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক পরিসরে নতুন বাণিজ্যিক অংশীদারত্ব তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, মার্কিন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন বাস্তবায়নে অগ্রগতি হলে বাংলাদেশে মার্কিনসহ অন্যান্য দেশের বিনিয়োগ আরও বাড়তে পারে।
দুই দেশের মধ্যে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত। তাঁর মতে, এ ধরনের চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ বাণিজ্য প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে ৩০তম ইউএস ট্রেড শো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

