রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ কার্যক্রম শুরু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, শুক্রবার দুপুর ১২টায় দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর পর্যায়ক্রমে নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তাঁর ভাষায়, আল্লাহর রহমতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই অনুমোদনের মধ্য দিয়ে ইউনিটটির পাওয়ার স্টার্টআপের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি হয়।
রূপপুরের প্রথম ইউনিটে এখন পারমাণবিক বিক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি পর্যায় চলছে। এ পর্যায়ে চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পারমাণবিক বিভাজন প্রক্রিয়া তৈরি করা হয়। এর ফলে নিয়ন্ত্রিতভাবে তাপশক্তি উৎপাদনের পথ তৈরি হয়। পরবর্তী ধাপগুলোতে বিভিন্ন পরীক্ষা ও নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের ‘বি-ওয়ান’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা গেছে।
এর পরের ধাপ ‘বি-টু’। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরির প্রক্রিয়া।
পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। অর্থাৎ, পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কয়েকটি ধাপ ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজও এগিয়ে নিচ্ছে রাশিয়া। ওই ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোড করার জন্য সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম।
রূপপুর প্রকল্পের দুটি ইউনিটই চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় বড় সংযোজন হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের আগে নির্ধারিত পরীক্ষামূলক ও নিরাপত্তা কার্যক্রম শেষ করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

