অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন অভিনেতা শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া শিবা শানু এবার নতুন দায়িত্বে আসছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুসারে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ছাড়তে হবে তাঁকে। যোগদানের দিন থেকে এক বছর কার্যকর থাকবে এ নিয়োগ। চুক্তিপত্রে নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।
শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। নতুন নিয়োগের শর্ত অনুযায়ী, শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি পদে যোগ দিতে হলে তাঁকে সমিতির সভাপতির দায়িত্ব ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় সময় কাটাচ্ছেন এই অভিনেতা। এসব ব্যস্ততার কারণে চলচ্চিত্রে তাঁর উপস্থিতি আগের তুলনায় কিছুটা কমেছে।
শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন এই অভিনেতা।
এবার অভিনয়জগতের পরিচিত মুখ থেকে শিল্পীদের কল্যাণে কাজ করা একটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বে দেখা যাবে তাঁকে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

