শেরপুরে মাদকবিরোধী অভিযান

বগুড়ার শেরপুর থানা পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান টের পেয়ে পালিয়ে গেছে আরও দুইজন। অভিযানে ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় দুইটি মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত একজনকে
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে বগুড়ার কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও খোকন চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুসুম্বি ইউনিয়নে মাদকবিরোধী এই অভিযান চালানো হয়।
অভিযানে এদিন সন্ধ্যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়নের উপজেলা সীমান্তবর্তী লক্ষ্মীকোলা গ্রামে একটি সেচ পাম্পের সামনে অবস্থান করা দুজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। এ সময় উক্ত স্থানে ফেলে রাখা ১০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায় পালিয়ে যাওয়া ওই দুজন হলেন পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চকরামপুর গ্রামের সিদ্দিক হোসেন (৬০) ও একই উপজেলার মুরাদপুর গ্রামের শ্রী সুব্রত (২৫)।
একই রাতে পুলিশের আরেক মাদকবিরোধী অভিযানে একই ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে নজরুল ইসলামকে (৫০) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা।
এ নিয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, অভিযান শেষে থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক ওই দুইজনের বিরুদ্ধে মামলায় উল্লেখ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

শেরপুরে বাসে মিলল ২ হাজার ইয়াবা

শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

