শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলী এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মোন্নাফ চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উত্তোলিত বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোন্নাফ চৌধুরীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা বালু খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

