গলাচিপায় পটকা বিস্ফোরণে তরুণের বাঁ হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিত হাজারি (১৮) নামে এক তরুণ। বিস্ফোরণে তাঁর বাঁ হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। হাতের ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে রাতে বাড়ির পাশে পটকা ফোটাচ্ছিলেন অমিত। এ সময় তাঁর হাতে থাকা একটি পটকা হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আঘাতে বাঁ হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে হাতের চামড়া ও ভেতরের নরম টিস্যু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পর স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানান, বিস্ফোরণে অমিতের বাঁ হাতে ‘ডিগ্লোভিং ইনজুরি’ হয়েছে। এ ধরনের আঘাতে হাতের ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অমিতের হাতের ক্ষতি গুরুতর হওয়ায় সেটি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, লক্ষ্মীপূজার সময় পটকা বিস্ফোরণে এক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

গলাচিপায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশাচালকদের বিক্ষোভ

