গলাচিপায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশাচালকদের বিক্ষোভ

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার খেয়াঘাট এলাকায় বোরাক ও মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় রিকশাচালকরা। বুধবার (৯ সেপ্টেম্বর) গলাচিপা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় পৌর এলাকার রিকশাচালকদের পক্ষে মো. রুবেল খান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহনকে কেন্দ্র করে রিকশাচালক এবং বোরাক ও মোটরসাইকেল চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে, যা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

রিকশাচালকদের অভিযোগ, তারা নিয়মিত ট্যাক্স পরিশোধ করে যাত্রী পরিবহন করে আসছেন। কিন্তু বোরাক ও মোটরসাইকেল চালকদের কারণে তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে রিকশায় যাত্রী তুলতে বাধা দেওয়া, জোরপূর্বক স্ট্যান্ডের জায়গা দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী চালকরা জানান, রিকশা চালানোই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। কিন্তু নির্ধারিত স্ট্যান্ড না থাকায় তারা সঠিকভাবে রিকশা দাঁড় করাতে পারছেন না। এর ফলে তাদের আয় কমে গেছে এবং পরিবার-পরিজন নিয়ে তারা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় খেয়াঘাট এলাকায় রিকশাচালকদের জন্য নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা করা, যাত্রী পরিবহনে বাধা বন্ধ করা এবং নিরাপদে রিকশা চালানোর পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, রিকশাচালকদের লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেকোনো মুহূর্তে, লক্ষ্য সরকার উৎখাত

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ২৬৮ ফ্লাইট বাতিল

