ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় টহল, চেকপোস্টে তল্লাশি এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই ২১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

কর্নেল সুরুজ মিয়া বলেন, ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। এ জন্য প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।
নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

স্কুলে নিয়ে যাচ্ছিলেন মেয়েকে, বেপরোয়া বাস কেড়ে নিল বাবা-মেয়ের প্রাণ

পাঁচ বছর পর অপহরণের ঘোর কাটিয়ে ঘরে ফিরল সামাউন

শিক্ষকের লালসার শিকার ৫ম শ্রেণির ছাত্রী

৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেফতার

ভারতে প্রবেশের সময় গুলিতে নিহত জয়ন্তের লাশ ফেরত দিল বিএসএফ

গুলি করে হত্যা, কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ

শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা অনিশ্চিত, ৪২ শিক্ষার্থীর আহাজারি

