শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

ঠাকুরগাঁওয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী। বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় শহরের জেলা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ১১টা থেকে শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজয় চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখানে পুলিশের এক দল ব্যারিকেড দিলে বেলা ১২টার দিকে তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে যায় আন্দোলনকারী শিক্ষর্থীরা।
শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারীদের বাধা দিতে আদালতের মূল ফটকের সামনের মহাসড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ । এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে আন্দোলনকারীরা অপরাজয় চত্বরে অবস্থান নেয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

