পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর পক্ষে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দেশের কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। ফলে তাঁর ভ্রমণ ও পরিচয়সংক্রান্ত প্রয়োজন মেটাতে নতুন নথি ইস্যু করা জরুরি।
এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত নাগরিকত্বের অধিকার বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তাঁরা।
তবে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান ভিন্ন। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। বরং ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এর দুই দিন পর, গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেবে সরকার। এ বিষয়ে ভারত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় দমন-পীড়ন ও প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।
দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এখন দুই দেশের কূটনৈতিক ও আইনি আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে আবেদনটির বিষয়ে বাংলাদেশ হাইকমিশন বা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য এখনো জানা যায়নি।
সূত্র: রয়টার্স
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

