বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের তরুণদের সরকারবিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রাম অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তার মতে, বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন দক্ষিণ এশিয়ার তরুণদের সামনে প্রতিবাদের নতুন দৃষ্টান্ত তুলে ধরেছে।
বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
ভিডিও বার্তায় বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় মৌলবাদ ও উগ্রবাদী প্রভাবের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধের অভিজ্ঞতা ভারতের তরুণদের আন্দোলনের সঙ্গেও প্রাসঙ্গিক।

নেহা বোরা জানায়, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ এবং শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা ও সমালোচনামূলক মত প্রকাশের সুযোগ সংকুচিত করার প্রবণতার সঙ্গে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উগ্রবাদী প্রভাব বিস্তারের চেষ্টার মিল রয়েছে।
দুই দেশের তরুণদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, দক্ষিণ এশিয়ার তরুণদের উন্নত ভবিষ্যৎ গড়তে পারস্পরিক সংহতি ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নেহা বোরা ভারতের ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ। সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশটির তরুণদের প্রতিবাদী কর্মকাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা বাড়ে।
নির্বাচনী সংস্কার, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের বিভিন্ন নীতির বিরোধিতাসহ নানা বিষয়ে তিনি সরব রয়েছেন। এসব ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নেওয়া তরুণদের মধ্যে তিনি অন্যতম আলোচিত সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মিল তুলে ধরে নেহা বোরা মূলত দক্ষিণ এশিয়ায় শিক্ষার্থীদের অধিকার, মুক্তচিন্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার প্রশ্নে পারস্পরিক সংহতির বার্তা দিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের

