বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি আবার চাষাবাদের উপযোগী করার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় বিএনপির রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল।’
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে একদল চুরি করে খেয়েছে। তবে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান বিএনপি সরকারের আমলেই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী জানান, ভবদহের জলাবদ্ধতা নিরসনের বিষয়টি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যেও এ সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে। মন্ত্রিসভার একাধিক সদস্য এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম এ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ। তবে সেই সমাধান বাস্তবায়নের অপেক্ষায় বছরের পর বছর কৃষিজমি অনাবাদি রাখা যাবে না। তাই বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য, আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষের আওতায় ফিরিয়ে আনা।
কৃষিমন্ত্রী আরও জানান, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এর আওতায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এতে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভবদহ অঞ্চলের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। বিশেষ করে রসুন চাষের জন্য রয়েছে ব্যাপক সম্ভাবনা। জমিগুলো চাষের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতাও উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব মানুষের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত আছেন। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা নেওয়া হবে। এলাকার মানুষের সম্মিলিত সহযোগিতা পেলে দ্রুত কাজ বাস্তবায়ন সম্ভব হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীকে সব বলে দেব: কুষ্টিয়ার ঘটনা নিয়ে এমপি আমির হামজা

সহিংসতা করে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: গোলাম পরওয়ার

হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

