‘নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে এলে প্রতিরোধ করবে বিজিবি’

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে কেউ নাশকতা চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
কর্নেল ফয়সল হাসান খান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা আত্মত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তা প্রতিরোধ করবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পরিদর্শনের সময় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি কার্যক্রম ও চেকপোস্টগুলোর কার্যক্রম খতিয়ে দেখা হয়। মাদকবিরোধী অভিযানে নারকোটিকস ডগের ব্যবহার এবং বিভিন্ন স্থানে তল্লাশি কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করেন তিনি। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা, গুজব ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলোও নজরদারিতে রাখার কথা জানান বিজিবির এই কর্মকর্তা।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা কেবল বিজিবির দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষেরও ভূমিকা রয়েছে। সীমান্তবর্তী এলাকার জনগণ সহযোগিতা করায় নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হচ্ছে।
সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায়, এসে দেখুক—বিজিবি প্রতিরোধ করবে।’
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চীনা নাগরিকের ফাঁদে ১৫ বাংলাদেশি নারী!

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

