তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজেই পরীক্ষা করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বাইসাইকেলের নমুনা চালিয়ে দেখেন তিনি। এর আগে গুলশানের বাসা থেকে বাইসাইকেল চালিয়েই সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের পরিকল্পনা করা বাইসাইকেলের নমুনা তার সামনে উপস্থাপন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সাইকেল রাখা হয়েছিল। সেগুলো চালিয়ে দেখার পাশাপাশি মান ও ব্যবহারিক দিক পরখ করেন তিনি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে সাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান অল-টেরেইন ভেহিকেল (এটিভি) চালান প্রধানমন্ত্রী। এর পরদিন সচিবালয়ে ছাত্রীদের জন্য নির্ধারিত বাইসাইকেল চালিয়ে দেখলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

