ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের অবস্থানে ব্যবধান কাটেনি। মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দেওয়ার লিখিত প্রস্তাব দিলেও শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার পার্থক্য থাকায় চতুর্থ সভাতেও কোনো সমঝোতা হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভার বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় তৈরি পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হয়। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি মজুরির চূড়ান্ত সুপারিশ প্রণয়নের বিষয়টিও আলোচনায় ছিল।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা আলোচনা চলে। ওই দিন মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণে আগ্রহ দেখিয়েছিল। তবে পরদিন চতুর্থ সভায় তাদের লিখিত প্রস্তাবে সেই অঙ্ক কমিয়ে ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি জানালেও আগের সভায় তা কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে। মঙ্গলবারের বৈঠকেও সেই দাবিতে অনড় ছিল তারা।
সভায় শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ব্যবধান থাকায় আলোচনা শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
নিজ নিজ প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী সভায় আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মজুরি নির্ধারণের আলোচনা আপাতত মুলতবি থাকলেও সমঝোতার পথ খোলা রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

