নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা বরদাশত করবে না সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশ করারও কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। সরকারের অবস্থান স্পষ্ট—নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমও বর্তমানে নিষিদ্ধ। ফলে দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন আইনসম্মত নয়। একই সঙ্গে ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলার মতো ঘটনাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন ছবি ও ভিডিওতে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এলাকায় ইতিমধ্যে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের বিষয়টিও উঠে আসে। জাহেদ উর রহমান বলেন, দায়িত্ব পালনের প্রয়োজনে পুলিশের বলপ্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা করতে হবে; প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের সময় প্রয়োজন ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তি প্রয়োগ করতে হবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার বিষয় সামনে এলে সেখানে তুলনামূলক দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা মানেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, দায়িত্ব পালনে ঘাটতি থাকলে তা বিবেচনায় নিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়।
গোপালগঞ্জে সহিংসতার প্রথম দিনের পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সেদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন দেখা দিতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সরকার যে কৌশল নিয়েছে, সেটি পরিকল্পনারই অংশ।
গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পদ্ধতিতে এগিয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, সরকারের সমালোচকেরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

