গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন কালবেলার সাংবাদিক মামুন হোসাইন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়কে অবস্থান নেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক মামুন হোসাইন। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে আদরের বিড়াল ‘জেবু’

সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন রিমান্ডে

গাজীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, নতুন করে ২৯ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, ইউটিউব দেখে গড়েন ইয়াবা তৈরির কারখানা

শ্রীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

