শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। এ সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর বাবা আব্দুস সামাদ তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাবার সঙ্গে বিরোধের জেরে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ সময় লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে একাধিক আঘাত করেন তিনি। গুরুতর আহত আব্দুস সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইন নিজের হাতে নয়, শিশুদের নিরাপত্তাও জরুরি: থাপ্পড় কাণ্ডে অ্যাটর্নি জেনারেল

আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

