আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপির এক নেতা। দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন পুলিশের আরও এক এসআই ও গাড়িচালক। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
আহত ব্যক্তিরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। গুরুতর আহত জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তুমুলিয়া এলাকার বাসিন্দা ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পরিচিত অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তারে শুক্রবার রাত পৌনে তিনটার দিকে অভিযান চালায় কালীগঞ্জ থানার একটি দল। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে আসামিকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামান পুলিশ সদস্যরা। এ সময় এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলছিলেন।
এমন সময় ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শুক্রবার রাত ৩টা ৫০ মিনিটের দিকে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মারা যান।
অন্যদিকে, এসআই জাবেদ ওমর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাড়িচালক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান শেষে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের একজন কর্মকর্তা ও স্থানীয় বিএনপির একজন নেতা প্রাণ হারিয়েছেন। আহত আরেক পুলিশ কর্মকর্তা ঢাকায় চিকিৎসাধীন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত করা এবং এর চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

