গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে রেললাইনের পাশে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথের ওই অংশে দাঁড়িয়ে দুজন যুবক মোবাইল ফোনে ভিডিও তৈরি করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা টিকটকের জন্য ভিডিও ধারণ করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসে। আশপাশের লোকজন দূর থেকে তাদের সরে যেতে চিৎকার করে সতর্ক করলেও তারা কোনো সাড়া দেননি বলে জানান তারা। একপর্যায়ে ট্রেনটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম জানান, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে কি না, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

