মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা শ্রী রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলার ভিত্তিতে রোববার (১২ জুলাই) রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৩ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এটি হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে ২০২২ সালে প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল।
এর আগে পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের পরিকল্পনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে মতভেদ ও বিতর্ক তৈরি হলে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিচালনা কমিটি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।
মন্দির কর্তৃপক্ষ সে সময় এক বিজ্ঞপ্তিতে জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে নানা ধরনের প্রতিক্রিয়া ও আপত্তি সামনে আসায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত কোনো প্রশাসনিক সংস্থা, রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষের চাপের কারণে নেওয়া হয়নি; বরং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থেই মন্দির কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেফতার ৫

