দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি সাদা প্রাইভেটকার, অপহৃত ব্যক্তিকে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শহরের গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।
মামলার বাদী হয়েছেন সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের খোশালপুর পুকুরপাড়া গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে মো. মামুন (৩৬)। সোমবার গভীর রাতে তিনি অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ জুলাই রাত ৯টার দিকে আব্দুস সামাদ তার ব্যবহৃত মোবাইল ফোন ও ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসির মোটরসাইকেল নিয়ে সদর উপজেলার পল্লিবিদ্যুৎ ৫ মাইল এলাকায় দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাড়িতে যান। সেখানে অভিযুক্তরা ও তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন তাকে, তার নাতি রিফাত ইসলাম এবং হাসিন ইশরাক মিমকে মারধর করে। পরে রুবেল ডাকাত ও রোহানের নাম উল্লেখ করে ভয়ভীতি দেখিয়ে আব্দুস সামাদকে তার মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, পরদিন ৬ জুলাই দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, আব্দুস সামাদকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তাকে মুক্ত করতে হলে ১২ লাখ টাকা দিতে হবে। সেই টাকা দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে পৌঁছে দিলে তাকে মোটরসাইকেল ও মোবাইলসহ ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়।
বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করে। একই অভিযানে আব্দুস সামাদকে উদ্ধার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।
এদিকে গ্রেফতারের পর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিনাজপুর কোতোয়ালি থানায় গিয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ খবর পেয়ে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন। এ সময় কয়েকজন এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী সোমবার দিবাগত রাত ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, আটক পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

