হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় আইনের বিধান মেনেই তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত।
শনিবার (২১ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভারতে অবস্থান করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
উপজেলার আমিনুর রহমান কলেজের একটি কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিতাই রায় চৌধুরী। সভার আগে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা।

সভায় শেখ হাসিনার প্রসঙ্গ টেনে নিতাই রায় চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা ফাঁসির আসামি। তার ফাঁসির রায় হয়েছে। অনেক মামলায় তার ফাঁসি এবং তার দোসরদের অনেকের। অতএব, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং দ্বিপাক্ষিক আইন অনুযায়ী যেকোনো সাজাপ্রাপ্ত আসামি যদি কোনো দেশের হেফাজতে থাকে, তবে সেই দেশের হাতে তুলে দিতে হবে। হাসিনা আসুক, আমরা বলছি, আইন অনুযায়ী তার বিচার হবে।’
ভারতে অবস্থান করে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। সাধারণ মানুষের পাশাপাশি তাঁদের দলের নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া এবং সড়কে গাছ ফেলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নিতাই রায় চৌধুরী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান ও মিথুন রায় চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

