হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে নীলাচল পরিবহনের কর্মীর অপমান ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে নীলাচল পরিবহনের সাতটি বাস আটকে রেখেছেন কলেজের ছাত্রীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে বাসগুলো আটকে দেন তাঁরা।
শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গতকাল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী কলেজের সামনে থেকে নীলাচল পরিবহনের একটি বাসে সাভারের উদ্দেশে রওনা হন। বাসে তিনি অর্ধেক ভাড়া দেন। এ নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
অভিযোগ, একপর্যায়ে ওই শিক্ষার্থীকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন হেলপার। হাফ ভাড়া দেওয়ায় তাঁকে অপমানজনক কথা বলেন এবং কটূক্তি ও হেনস্তা করেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
এর প্রতিবাদে শনিবার দুপুরে নীলাচল পরিবহনের বাস আটকে রাখেন ছাত্রীরা। সরেজমিনে ইডেন মহিলা কলেজের সামনে গিয়ে দেখা যায়, সাতটি বাস সড়কের পাশে আটকে রাখা হয়েছে। আন্দোলনকারী ছাত্রীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কলেজের শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

