৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ার মোকামতলা ঘিরে নতুন প্রশাসনিক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর সেখানে সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে নতুন উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি ছয় লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজও শুরু করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচির তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী ৫ ডিসেম্বর মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে ফলক উন্মোচনের মাধ্যমে মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এদিন বগুড়ার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে আরেকটি প্রকল্পেরও সূচনা হবে। মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজ উদ্বোধন করবেন তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। এ প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করার কথা রয়েছে তাঁর।
মীর শাহে আলম জানান, নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার উদ্যোগ এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় জীবনযাত্রা, যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধূমপানের ভিডিও নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

