বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনেই চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এক ব্যক্তি। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করলেও অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ ছিল না তার। এমন অভিযোগে মো. আব্দুল করিম নামের ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে হাসপাতালের সামনের কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। তবে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ দেখাতে পারেননি তিনি। পরে চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা এবং অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা বন্ধ এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

