বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়তলার জানালা দিয়ে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. শিরিন (৬৫)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
শিরিন বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা সুলাইমান আলীর স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালের ষষ্ঠ তলায় রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যায় ওই তলার একটি জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জানালাটিতে কোনো গ্রিল ছিল না। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, তিনি ছুটিতে রয়েছেন। তবে এক নারী হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

