গাজীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৩টি বসতঘর ও ঘরের আসবাবপত্র। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির মালিক নিশাত ঢালী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। তাঁর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কেনেন। পরে ঘরগুলো স্থানীয় পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। দোকান দুটির একটিতে চলছিল খাবারের হোটেল।
বাবুল মিয়া জানান, রোববার সকালে ওই খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক ঘর।

আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতঘরগুলোর পাশাপাশি ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালিত

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, নতুন করে ২৯ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, ইউটিউব দেখে গড়েন ইয়াবা তৈরির কারখানা

শ্রীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আইন নিজের হাতে নয়, শিশুদের নিরাপত্তাও জরুরি: থাপ্পড় কাণ্ডে অ্যাটর্নি জেনারেল

আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

