ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

বগুড়ার ধুনটে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিবাদী দেয়ালচিত্রের ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে রাখার ঘটনা ঘটেছে। শনিবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের সীমানাপ্রাচীরে আঁকা গ্রাফিতিতে এ চিত্র নজরে আসার পর এলাকায় ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, উপজেলা পরিষদ চত্বর ও সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীরের দেয়ালে এ স্লোগান লেখা দেখা যায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীরা এসব দেয়ালে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন বার্তা ও গ্রাফিতি এঁকেছিলেন।
দেয়ালচিত্র অঙ্কনে যুক্ত আন্দোলনের কর্মী এস এম জাকির হোসেন অভিযোগ করে বলেন, রাতের আঁধারে একটি স্বার্থান্বেষী মহল ঐতিহাসিক এই সৃষ্টিগুলোকে নষ্ট করেছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এ ঘটনার জন্য দায়ী করে তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
দেয়ালচিত্র এভাবে ঢেকে দেওয়ায় সাধারণ মানুষের আবেগে আঘাত লেগেছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা রেজাউল করিম ও শিক্ষার্থী বোরহান উদ্দিন।
এদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ দাবি করেন, এলাকায় অস্থিরতা সৃষ্টির লক্ষ্যেই রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দেয়ালচিত্র বিকৃত করার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

জুলাই ঘোষণাপত্র উপস্থাপন আগামী ৫ আগস্ট

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার

ধুনটে অনুমোদনহীন বেকারিতে বিএসটিআই’র অভিযান

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

