ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার

বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙা (৫০) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লাল মিয়া আকন্দ (৪৫)। তাঁদের বিরুদ্ধে ২০২৫ সালে সংঘটিত পৃথক দুটি মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছিল।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন। ওই মিছিলকে কেন্দ্র করে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলাটির তদন্তে রফিকুল ইসলাম রাঙার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত দুইটার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে লাল মিয়া আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে অনুমোদনহীন বেকারিতে বিএসটিআই’র অভিযান

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

