বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় ইমরুজ রায়হান তানজিম (২৬) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার কান্তনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ইমরুজ রায়হান তানজিম উপজেলার কান্তনগর গ্রামের বাসিন্দা হাতেম আলীর ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর গভীর রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিল চলাকালে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
এই ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে ইমরুজ রায়হান তানজিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

