শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় লাকি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সাইদুল ইসলাম তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন।
পুলিশ জানায়, মামলার পরিপ্রেক্ষিতে লাকি আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
মামলার বাদী সাইদুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তার অভিযোগ, মেয়েকে ক্ষতি করার উদ্দেশ্যেই লাকি আক্তার শিশুটিকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন।

তিনি বলেন, তার মেয়ে সাঁতার জানে না, তবে লাকি আক্তার সাঁতার জানেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নলছিটি পৌর ফেরিঘাট এলাকায় লাকি আক্তার তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা ও শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। মামলার ভিত্তিতে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেফতার ৫

