বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি বাকী বিল্লাহ (৫২)। তিনি নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা এবং তিনি শারীরিক প্রতিবন্ধী। গত ২১ জানুয়ারি বিকেলে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চাচাশ্বশুরের বাড়িতে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার ভোররাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গছাইল দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

