গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আজ সকাল থেকেই গাজীপুরের কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত

গাজীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, নতুন করে ২৯ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ

