ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধি। তদন্ত কমিটির সদস্য–সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)–কে।
তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ অধ্যাপক এরশাদকে হেফাজতে নেয়। পরদিন রসায়ন বিভাগের এক ছাত্র বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে টানা তিন সভায় অনুপস্থিত থাকায় ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

