আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ৩ লাখ শিক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পরিবর্তনের আশায় অপেক্ষার প্রহর গুনছেন প্রায় ৩ লাখ শিক্ষার্থী। তাঁদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। এদিন বেলা ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।
রোববার (২২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ সময়সূচি জানানো হয়।
ফল জানার জন্য শিক্ষার্থীদের একাধিক মাধ্যম রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট এবং আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ বোর্ড অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।
এবার পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে ব্যাপক সংখ্যায়। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।
এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন সবচেয়ে বেশি। এই বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) থেকে শুরু করে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ে ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আবেদন করেছেন।
ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। আইসিটি বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ৩৮ হাজার ৭৫ জন। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রেও আবেদনের সংখ্যা সমান—২৪ হাজার ৮৫৮টি করে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে আবেদনের সংখ্যা বেশি। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে আবেদন পড়েছে। জীববিজ্ঞানের দুই পত্রে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৭৫৭টি করে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পৌরনীতি ও সুশাসন বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন বেশি। প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে আবেদন জমা হয়েছে। সমাজকর্ম বিষয়ে আবেদন পড়েছে ১ হাজার ৯৯৭টি।
ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান রয়েছে আবেদনের শীর্ষে। প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে আবেদন করেছেন শিক্ষার্থীরা। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে আবেদন জমা পড়েছে ২ হাজার ৩৩১টি।
দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল প্রকাশিত ফলেই জানা যাবে, পুনর্নিরীক্ষায় কতজন শিক্ষার্থীর ফল পরিবর্তন হলো, আর কতজনের আগের ফল বহাল থাকল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বারোদুয়ারি হাটের জায়গা দখল করে দোকান নির্মাণের মহোৎসব

রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

