রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি। এ বছর এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৫৩ শতাংশ, আর ছাত্রদের ৩৭ দশমিক ৭১ শতাংশ। তবে সামগ্রিক পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৮৯৪ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।

ফল প্রকাশের পর রাজশাহী কলেজের শিক্ষার্থী ইসমাম আহমেদ রিফাত নিজের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে পেয়েছেন ১ হাজার ১৮৯ নম্বর। অর্জন করেছেন গোল্ডেন এ প্লাস।
রিফাত বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফলাফল খুব ভালো হয়েছে। ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮৯ পেয়েছি। গোল্ডেন এ প্লাস অর্জন করেছি। তবে ফলাফল পেতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে।’
রিফাতের অভিভাবক ইলিয়াস আহমেদও ছেলের ফলাফলে সন্তুষ্টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এবারের ফলাফলে সে খুব ভালো করেছে। সে নিয়মিত পড়াশোনা করত এবং নিজে নিজেই পড়াশোনা করত। একজন অভিভাবক হিসেবে আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি।’
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে ছাত্রীদের পাসের হার বেশি হলেও সামগ্রিক ফলাফলে গত বছরের তুলনায় বড় ধরনের পতন দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

