জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই হলের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলটি উদ্বোধন করা হয়। এরপর হল প্রশাসনের সঙ্গে যোগসাজশে তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই এলাকায় অন্তত ১৫টি দোকান বরাদ্দ দেন। সে সময় প্রতিটি দোকান বরাদ্দে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ২০২৪ সালে ওই এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল উদ্বোধন করা হয়। এই হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের মালিকানাধীন আগে থেকে বরাদ্দকৃত কয়েকটি দোকান রয়েছে। এসব দোকানের মধ্যে চারটি দোকানের মালিকানা দাবি করেন কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা তাঁদের হলের সামনের চারটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এই খবর পেয়ে আজ সোমবার দুপুরের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কিছু শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন। এ সময় কাজী নজরুল ইসলাম হলের একদল শিক্ষার্থী সেখানে এলে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান বিকেল পৌনে পাঁচটার দিকে জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হয়ে চিকিৎসাকেন্দ্রে এসেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এরপর দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

