পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।
নিজের পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি কখনো প্রশাসনিক পদে যুক্ত হওয়ার কথা ভাবেননি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এরপরই তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে আগ্রহী হন।
পোস্টে তিনি লিখেছেন, একজন সাধারণ শিক্ষক হিসেবে এত বড় দায়িত্ব পাওয়া তার জন্য ছিল বিস্ময়কর অভিজ্ঞতা।
সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে তার কাছ থেকে ধৈর্য, সংযম ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিষয়গুলো শিখেছেন।
জুলাই আন্দোলনের পরবর্তী সময়কে তিনি “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে সামাল দিতে হয়নি বলেই তিনি মনে করেন।
পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনাও জানান শেহরীন আমিন ভূঁইয়া। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

