বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

২০২৬ ফুটবল বিশ্বকাপে বড় ধাক্কা খেয়ে বিদায়ের পর জার্মান জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান গণমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকলেও পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে দলটি। এই পরাজয়ের পরই দল ও কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জোর আলোচনা।
প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের পর বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে বসেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। সেই বৈঠকের পরই তিনি পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছান বলে জানা গেছে। তার বিদায়ের বিষয়টি এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
চুক্তি অনুযায়ী, নাগেলসমানের মেয়াদ ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ছিল। তবে আগেভাগে দায়িত্ব ছাড়ার কারণে তিনি প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ (সেভারেন্স প্যাকেজ) পেতে পারেন বলে জার্মান গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এদিকে নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নাম। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে বর্তমান চুক্তি থেকে বেরিয়ে আসার বিশেষ শর্ত তার সঙ্গে রয়েছে।
২০২৩ সালে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর শুরুতে কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও বড় টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতা এড়াতে পারেনি দলটি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর এবারও দ্রুত বিদায়—সব মিলিয়ে টানা তিন আসরে হতাশাজনক পারফরম্যান্সে প্রশ্নের মুখে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ডিএফবি এখন আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন কোচ নিয়োগের দিকে নজর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

হালান্ডের নতুন লুক পছন্দ হয়নি প্রেমিকার, বললেন ‘আমার তো কান্না পাচ্ছে’

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

