ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর ক্ষোভ লুকাননি সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার অভিযোগ, ফিফার নতুন ভিএআর নিয়মের প্রয়োগই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বিশেষ করে ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর লাল কার্ডকে তিনি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন।
আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সুইজারল্যান্ড। ম্যাচের ৭২ মিনিটে ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মের আওতায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এম্বোলো। বিশ্বকাপে এই নিয়মে লাল কার্ড পাওয়া প্রথম ফুটবলারও তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর তথ্য অনুযায়ী, ইয়াকিনের দাবি, ওই সিদ্ধান্তের আগ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সুইজারল্যান্ডের হাতেই। লাল কার্ডের পরই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায় এবং শেষ পর্যন্ত সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুইস কোচ বলেন, ‘এই সিদ্ধান্ত আমার কাছে একেবারেই বোধগম্য নয়। আমি জানি, রেফারিদের সিদ্ধান্তের পক্ষে ফিফা সবসময়ই অবস্থান নেয়। কিন্তু এই নতুন নিয়মের প্রয়োগই আজকের ম্যাচের গতি পাল্টে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুরো ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যাবে, আমরা প্রতিপক্ষকে কঠিন চাপে রেখেছিলাম। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমার দল যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত। ১০ জন নিয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’
ইয়াকিনের মতে, এম্বোলোর বিদায়ের আগে জয় তুলে নেওয়ার লক্ষ্যেই আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করেছিল তার দল। তবে লাল কার্ডের পর সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ফিফার নতুন ভিএআর নীতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুইস কোচ। তার ভাষায়, ‘এই নিয়ম কীভাবে এসেছে, তা আমার জানা নেই। নিয়ম যেহেতু কার্যকর হয়েছে, সেটি আমাদের মানতেই হবে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এর প্রয়োগ নিয়ে প্রশ্ন থাকতেই পারে।’
রেফারির সিদ্ধান্ত নিয়েও হতাশা প্রকাশ করেন ইয়াকিন। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর প্রয়োজন ছিল না। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে ভিএআর হস্তক্ষেপ করেনি। অথচ এবার রেফারিকে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ দেওয়া হলো, যার খেসারত দিতে হয়েছে আমাদের।’
সুইসদের দাবি, এম্বোলোর বিতর্কিত লাল কার্ডই ম্যাচের গতিপথ বদলে দেয়। একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ার পর অতিরিক্ত সময়ে আলভারেজ ও লাউতারোর গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

মেসি মাঠে নামলেন আর গোল করলেন, গড়লেন বিশ্ব রেকর্ড

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

হালান্ডের নতুন লুক পছন্দ হয়নি প্রেমিকার, বললেন ‘আমার তো কান্না পাচ্ছে’

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

