বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত তনির শাহ। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। আহত যাত্রীর নাম খলিল সরদার (৫৫)।
পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়া এলাকায় দুধ বিক্রি শেষে ইজিবাইক নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাখাওয়াত। পথে মাঠেরপুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সাখাওয়াত ও যাত্রী খলিল সরদার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। আহত খলিল সরদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

