প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জন্মদিনের আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বগুড়া মহানগরের খান্দার মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।
কর্মসূচির অংশ হিসেবে ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল ফলদ, বনজ ও ভেষজ গাছ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ছায়েদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সহকারী শিক্ষক ফাইম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ধূমপানের ভিডিও নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

