বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রয়েছেন। শুক্রবার বিকেলে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) ও যুবলীগ কর্মী টিপু সুলতান (৫৭)। তারা উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তালশন কালিবাড়ি মোড় এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হন বলে অভিযোগ রয়েছে।

তারা বিভিন্ন এলাকায় নাশকতা, মহাসড়কে চলাচলকারী যানবাহন ভাঙচুর ও সড়কের ক্ষতিসাধনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একত্র হয়েছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে একটি ব্যানারসহ গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ফুতু, মুন্টি ও টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেজানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ধূমপানের ভিডিও নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

