বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে ডিএনসির ‘ক’ সার্কেলের একটি দল সেন্ট্রাল মসজিদ সংলগ্ন চামড়াগুদাম এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদীঘির ইসতিহাক আহমেদ অন্তু (২০) ও নন্দীগ্রামের রমেশ চৌধুরীকে (৩৮) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বগুড়া সদরের রহমত আলীকে (২৫) ১০ দিন, আব্দুল খালেককে (৬৩) ৭ দিন এবং নওগাঁর মহাদেবপুরের মোজাফফর আলীকে (৪২) ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

